মামুন মাহমুদের সাথে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জ জেলা ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’-এর আহ্বায়ক আরিফুর ইসলাম টিটু ঢালীর নেতৃত্বে সংগঠনটির নতুন আহবায় কমিটির সদস্যরা নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৯ জুলাই) জেলা পরিষদ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসককে মিষ্টিমুখ করান জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র আহ্বায়ক আরিফুর ইসলাম টিটু ঢালী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক জসিম খান, খোকা প্রধান, সুমন, মাসুদ রানা, সদস্য সানি সিকদার, রিফাত, সাইদুর, রিদয়, শিপলু, ফয়সাল আহমেদ শান্ত প্রমুখ।