জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম নারায়ণগঞ্জ জেলার নেতৃত্বে আরিফুর রহমান টিটু ঢালী

প্রেসবাংলা ২৪. কম : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠন ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’-এর নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আরিফুল ইসলাম টিটু ঢালীকে জেলার নতুন আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি গভীর ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক প্রতিক্রিয়া বিবৃতিতে নবমনোনীত আহ্বায়ক আরিফুল রহমান টিটু ঢালী বলেন, “আমাকে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর আহ্বায়কের দায়িত্ব প্রদান করায় পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সাথে দেশনায়ক তারেক রহমান’র প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টিকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি আরও জানান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নারায়ণগঞ্জ জেলায় সংগঠনকে গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।











