নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার, গুজব ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে খানপুর হাসপাতাল রোডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা, মহানগর, থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা জোরদারের আহ্বান জানান।