ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রনি

প্রেসবাংলা ২৪. কম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বস্তরের নেতা-কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
বার্তায় মশিউর রহমান রনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ-শান্তি ও সমৃদ্ধি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের প্রতিটি মুহূর্ত।”
মশিউর রহমান রনি দেশবাসী ও দলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং সকলের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।











