এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে : আবুল কালাম

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এড. আবুল কালামকে বিজয়ী করতে তৃনমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারী) ১৫ ও ১৬নং ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় এড. আবুল কালাম বলেন, ধানের শীষের প্রতি মানুষের যে আস্থা রয়েছে সেটা এখানে উপস্থিত মানুষদের দেখলেই বোঝা যায়। এখানে ব্যক্তি কোন বিষয়বস্তু নয়, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের মার্কা। এই মার্কাকে মানুষ ভালোবাসে যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে রাস্তায় নেমে এসেছে। ১৭ বছরের বন্দি জীবন থেকে মানুষ মুক্ত, এর স্বাদ তাঁরা নিতে চায়। তারেক রহমান আমাদের যে ৩১ দফা দিয়েছেন সেটা নিয়ে আমাদের কাজ চলমান রয়েছে। পরবর্তীতে সরকার গঠনের মাধ্যমে এসকল সমস্যা সমাধানে কাজ করা হবে যা কিনা মানুষ বাস্তবে প্রত্যক্ষ করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যখন মাঠে থাকবো সকল প্রতিদ্বন্দ্বীই আমাদের কাছে একইরকম। কাউকে বড় বা ছোট করে দেখার উপায় নেই, এর বিচার করবেন সম্মানিত ভোটারবৃন্দ। এটা কোন আলোচ্য বিষয় না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে কারন ১৭ বছর তাঁরা এ প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিলো।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, সাবেক কাউন্সিলর ওবাইদুল্লাহ, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ,সম্রাট হোসেন আকাশ সহ ১৫ ও ১৬নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।











