প্রয়াত জয়ন্ত কুমার উৎসর্গীকৃত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রেসবাংলা ২৪. কম: ‎প্রয়াত এডভোকেট জয়ন্ত কুমার ঘোষকে উৎসর্গীকৃত কাব্যগ্রন্থ “হাইকু” (জাপানি ছন্দরীতির আদলে বাংলা অণুকবিতা) কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের নীচ তলায় অনুষ্ঠিত হয় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান। কাব্যগ্রন্থটির রচনায় ছিলেন,কাজী আবুল কালাম সাগর।

‎নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক এড. মোঃ রাসেল প্রধান এর
‎সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. সরকার হুম্ায়ন কবির, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও বারের সাবেক সভাপতি এড. শাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও সিনিয়র আইনজীবি এড. আবু আল ইউসুব খান টিপু, সিনিয়র আইনজীবি এড. শ্যামল ঘোষ, এড. রাজিব মন্ডল, বারের রাইটার আবুল কালাম সাগর, এড. সালাঊদ্দিন সবুজ সহ প্রমূখ।

‎প্রসঙ্গত, প্রয়াত এডভোকেট জয়ন্ত কুমার ঘোষকে উৎসর্গীকৃত কাব্যগ্রন্থটি সকলের হাতে হাতে পৌছে দিয়ে তার বিনিময়ে আদায়কৃত অর্থ তার পরিবারের নিকট প্রদান করা হবে।