ইয়ার্ন মার্চেন্টের সভাপতি এম সোলায়মান

সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ সিরাজুল হক হাওলাদার সিরাজ অপর প্রার্থী মোস্তফা এমরানুল হকের চেয়ে বেশী ভোট পেয়ে নির্বাচিত হন।
৩টি সহ-সভাপতি পদের জন্য ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। তাদের মধ্যে মোঃ মাহফুজুর রহমান খান মাহফুজ, মোঃ মজিবুর রহমান এবং সঞ্জিত রায় নির্বাচিত হন।
বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদ
২০২৫-২০২৭ সদস্যরা হলেন – সভাপতি আলহাজ্ব এম সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল হক হাওলাদার সিরাজ, সহ-সভাপতি হচ্ছেন – মোঃ মাহফুজুর রহমান খান (মাহফুজ), মোঃ মজিবুর রহমান এবং সঞ্জিত রায়। সদস্য – মোস্তফা এমরানুল হক, আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, মোঃ আকবর হোসেন, মোঃ আকরাম, গৌতম সাহা, মোঃ তাইজু উদ্দিন আহমেদ, মোঃ জোবায়ের আলম ঝলক, মোঃ সাইদুর রহমান, আব্দুল্লাহ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম জোসেফ, মোঃ মাহমুদুল হোসেন লিংকন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ফয়সাল আহাম্মদ দোলন, মোহাম্মদ মুসা, মোহাম্মদ জাহিদ হাসান ও জীবন সাহা।
নির্বাচন বোর্ডের দায়িত্বে চেয়ারম্যান ছিলেন প্রবীর কুমার সাহা, সদস্য ব্যারিস্টার মেহেদী হাসান ও হাবিব ইব্রাহিম। আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আইউব, সদস্য আলহাজ্ব নিছার উদ্দিন কামাল ও মোঃ মকবুল হোসেন।











