শিল্পপতি প্রেমিককে ৭ টুকরা করেন কথিত প্রেমিকা রুমা

প্রেসবাংলা ২৪. কম: ফতুল্লার চাঁদ ডাইংয়ের স্বত্বাধিকারী শিল্পপতি জসিম উদ্দিন মাসুমের খণ্ডিত মরদেহ উদ্ধারের পর তার কথিত প্রেমিকা রুমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রুমা তার কথিম প্রেমিকা। দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। তিনিই মাসুমকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে গুমের চেষ্টা করছিলেন।
এসপি প্রত্যুষ কুমার মজুমদার আরও বলেন, আমরা লাশের টুকরা ও হত্যার কাজে ব্যবহৃত চাপাতি এবং জামার অংশ উদ্ধার করেছি। রুমাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে মাসুমের মরদেহের ৭ টুকরা উদ্ধার হয়। তিনটি পলিথিন ব্যাগে শরীরের অংশগুলো পাওয়া যায়।











