টানা চতুর্থবারের মতো গোলাম দস্তগীর গাজী নির্বাচিত – আলী আহামেদ ভূঁইয়ার শুভেচ্ছা

প্রেসবাংলা ২৪. কম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তাই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলী আহামেদ ভূঁইয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, সরকার প্রধানের দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার এই জয়ে দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ, আসবে অর্থনৈতিক মুক্তি। এই জয়ে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বিশ্বরাজনীতিতে সৃষ্টি করতে যাচ্ছেন অনন্য রেকর্ড।
তিনি আরও বলেন, জনগণ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। নির্বাচনের দিনেও যারা হরতাল ডেকেছিল জনগণ তাদের আস্তা কুঁড়ে নিক্ষেপ করেছে। ওরা এখন জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী দলে পরিণত। ব্যালটের মাধ্যমে বাংলার জনগণ তাদের সমুচিত জবাব দিয়েছে। আমি প্রত্যাশা করছি আগামী দিনেও
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে এবং ‘রূপকল্প-২০৪১’ ও ‘সোনার বাংলার’ স্বপ্ন দ্রুত বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। নারায়ণগঞ্জ-১ আসনে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় পুরো আসন জুড়ে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। আমি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।











