বিজয় দিবসে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিনের নেতৃত্বে বিজয় র্যালি

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার নেতৃত্বে বিজয় দিবসে বিশাল বিজয় র্যালি বের করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা এলাকা থেকে বিজয় র্যালিটি শুরু করে পরবর্তীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিয়ে চাষাড়া হয়ে নগর ভবনের সামনে দিয়ে ঘুড়ে ৮নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিনের মাধ্যমে বিজয় র্যালিটও শেষ হয়।
এসময় নেতাকর্মীদের বিজয়ের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, গোদনাইল ইউনিয়ন যুবলীগ এর সহ-সভাপতি ও সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ শাহজাহান সহ আরো উপস্থিত ছিলেন, গোদনাইল ৮নং ওয়ার্ড এর বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।











