শান্তি সমাবেশে নেতাকর্মীদের নিয়ে ১৫নং ওয়ার্ড আ’লীগ

প্রেসবাংলা ২৪. কম: বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ সি‌টি ক‌র্পো‌রেশ‌নের ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপ‌তি আব্দুর র‌হিম ও শ্র‌মিক নেতা আ‌নোয়ার হো‌সেন আনুর নেতৃ‌ত্বে বিশাল মি‌ছিল নি‌য়ে যোগ দিয়েছেন।

বুধবার (১৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এ সমাবেশে নেতাকর্মীদের নিয়ে যোগদান করেন তারা।

এসময় সং‌ক্ষিপ্ত এক বক্ত‌ব্যে বক্তারা ব‌লেন, বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কোন সড়যন্ত্র কর‌লে এবং জনগ‌নের জানমা‌লের কোন ক্ষয়ক্ষ‌তি হ‌লে আমরা কোন ভাবেই তা বর্দাস্থ করা হ‌বে না ।