নারী উন্নয়নে কাজ করছেন সাদিয়া আফরিন

নারী উন্নয়নে কাজ করছেন সাদিয়া আফরিন

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: আসন্ন সারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের মেম্বার পদপ্রার্থী সাদিয়া আফরিন। তিনি এলাকার সর্বস্তরের নারী ও এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান। ইতিমধ্যে তিনি জেলা পরিষদ সদস্য হিসেবে কাজ করেছেন। এবারও সাদিয়া আফরিন বই প্রতীকে লড়ছেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে।

সাদিয়া আফরিন উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান শওকত আলীর কন্যা। নারায়ণগঞ্জের ছাত্র রাজনীতির আইডল ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানীর সহধর্মিনী।

সাদিয়া আফরিন জেলা পরিষদ সদস্য থাকাকালীন নারীদের স্বাবলম্বী করতে কাজ করেছেন এবং এলাকার উন্নয়নে নিজেকে সবসময় নিয়োজিত রেখেছিলেন। সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী সাদিয়া আফরিন এলাকার সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।