জমকালো অনুষ্ঠানে পদ্মা সেতুর উদ্বোধন

প্রেসবাংলা ২৪. কম: অব‌শে‌ষে নানা জ্বল্পনা ও কল্পনার অবসান ঘ‌টি‌য়ে পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দীর্ঘ অপেক্ষার পরিসমাপ্তি ঘট‌লো। এ সেতু উদ্বোধনের মাধ্যমে বাঙ্গালি প্রমাণ করেছে তারা নিজ পায়ে দাঁড়িয়েছে, বলে মন্তব্য ক‌রে‌ছেন সকলে। সেতুর উদ্বোধনের মুহূর্ত সরাসরি লাইভ স্ক্রিনে দেখে মুহূর্তকে উদযাপন করে উচ্ছ্বাস প্রকাশ করেছে নারায়ণগঞ্জবাসী।

শনিবার (২৫ জুন) সকালে মাওয়া প্রা‌ন্তে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সা‌থে নারায়ণগঞ্জেও উ‌দ্বোধ‌নের অংশ হি‌সে‌বে বেলুন ও পায়রা উ‌ড়িয়ে উ‌দ্বোধন অনু‌ষ্ঠিত হয়। সা‌থে ছিল জমকা‌লো আ‌তশবা‌জির খেলা।

সেই মুহূর্ত নারায়ণগঞ্জের ইসদাইরে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত পদ্মা সেতুর আদলে নির্মিত মঞ্চের সামনে নারায়ণগঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষকে নিয়ে উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন বস্ত্র ও পাট মন্ত্রী, জেলা প্রশাসক, সংসদ সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা। এসময় প্রধানমন্ত্রীর এই সফলতার ভূয়সী প্রশংসা করেন তারা।

এসময় সকলে হাত তালি দিয়ে উদ্বোধনের এ মুহূর্তকে বিশেষভাবে স্মরণীয় করে রাখেন এবং প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানান।

 

এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-৪ সংসদ সদস্য শামীম ওসমান, ৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, জেলা বারের সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, যুবলীগ নেতা আজমত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, জেলা মহিলা লীগের সভানেত্রী প্রফেসর ড. শিরিন বেগম, ফতুল্লা থানা মহিলা লীগের সভানেত্রী ফাতেমা মনির, যুব মহিলা নেত্রী রুনা বেগম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।