আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের দোয়া

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর খিল মার্কেট এলাকায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী ‘র সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজ বাসভবনে কেক কাটেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল।
কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী (সভাপতিত্ব), সাধারণ সম্পাদক এম.এ সাত্তার (সঞ্চালনায়), ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আশরাফুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোমেন শিকদার, প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, সহ প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির রতন, ফতুল্লা থানা যুবলীগ নেতা আলহাজ্ব নাজমুল হাসান সাজন, কাশীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকা, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবির, ও কাশীপুরের সকল ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।