মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও তাবারক বিতরণ

প্রেসবাংলা ২৪. কম: বিএপির প্রতিষ্ঠাতা,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের পক্ষ থেকে দোয়া, মিলাদ মাহফিল এবং তবারক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন সুখন।
আরো উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইব্রাহীম আহমেদ বাবু, সহ সম্পাদক রাব্বি হোসেন, মহানগর ছাত্রদল নেতা ফাহাদ ইসলাম, রাতুল সাহা, সিয়াম রহমান, আবিদ হোসেন, সাবের হোসেন, মোহাম্মদ পারভেজ হোসেন, মোঃ জুম্মান, মোমেন খান, রাব্বি হোসেন, মোঃ তুহিন, মোঃ রনি মিয়া, সাজ্জাদ হোসেন’সহ এলাকার মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।











