মুক্তারকান্দি আর্দশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে ১১ মনোনয়ন পত্র দাখিল

প্রেসবাংলা ২৪. কম: মুক্তারকান্দি আর্দশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২২ এর মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে মঙ্গলবার (৩১ মে) বিকালে এ মনোনয়ন পত্র জমার শেষ দিনে মোট ১১ টি মনোনয়ন পত্র দাখিল করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ম্যানেজিং কমিটির নির্বাচন প্রিজাইডিং অফিসার এইচ এম এ মালেক ও মুক্তারকান্দি আর্দশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজাউদ্দৌলার কাছে মনোনয়ন পত্র জমা দেয়া হয়।
এ সময়ে প্রতিষ্ঠাতা পদে ১টি, দাতা সদস্য পদে ১টি, শিক্ষক প্রতিনিধি পদে ২টি, সংরক্ষিত শিক্ষক পদে ১টি, অভিভাবক প্রতিনিধি পদে ৫টি, সংরক্ষিত অভিবাবক প্রতিনিধি পদে ১টি মোট ১১টি মনোনয়ন দাখিল করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন মুক্তাররকান্দি আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মো. শহিদুল্লাহ, দাতা মুকুল, মুক্তারকান্দি পঞ্চায়েত প্রধান জয়নাল আবেদীন, আমান উল্লাহ মেম্বার, কামাল মৃধা, বাচ্চু মেম্বার, কাদির মেম্বার, আলীরটেক ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহীন রাজু্, মুুক্তারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নজরুল ইসলাম,
সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, ডিক্রিরচর গ্রামের পঞ্চায়েত সদস্য ওহাব, সানাউল্লাহ, নাজির হোসেন,স্কুলের সাবেক অভিবাবক সদস্য সালাউদ্দিন, মনির সহ আওয়ামী লীগ যুবলীগ সহ অঙ্গসংগঠন এবং আলীরটেক বক্তাবলী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মনোনয়ন পত্র বিতরণ শুরু হয় ২৯ মে থেকে। এবং দাখিলের শেষ সময় ৩১ মে। মনোনয়ন যাচাই বাছাই ২ জুন এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৮ জুন।











