বক্তাবলী ৬নং ওয়ার্ডে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

প্রেসবাংলা ২৪. কম: বক্তাবলীর ৬নং ওয়ার্ডে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।সোমবার (৩০ মে) বাদ জোহর রামনগর হাজী গোলাম হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৬ নং ওয়ার্ড বিএনপি নেতা ও ভুসিমাল ব্যবসায়ী মোঃ ছলিমের উদ্যোগে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির যুগ্ন আহবায়ক এড. আল-আমিন সিদ্দিকী, বিএনপি নেতা কামাল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ , ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ইব্রাহিম, আব্দুস ছাত্তার, বক্তাবলী ইউনিয়ন যুবদল নেতা নিজাম উদ্দিন, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোকলেছুর রহমান, বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভির আহমেদ, সেচ্ছাসেবক দলের নেতা কাউছার, মোক্তার হোসেন, যুবদল নেতা মোহাম্মদ হোসেন, মিছির আলি,বাদশা,খালেক, মিজানুর, আলম, কামাল প্রমুখ।











