অবৈধভাবে অ্যালুমিনিয়াম গলানোয় তিন কারখানায় অভিযান

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে অ্যালুমিনিয়াম গলানোয় তিন কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ এপ্রিল) উপজেলার কাঁচপুরের চেঙ্গাইন এলাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময়ে চার লাখ টাকা জরিমানা ও একটি অবৈধ নামহীন কারখানা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঢাকার এনফোর্সমেন্ট উইংয়ের পরিদর্শক রিয়াজুল ইসলাম, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক শেখ মোজাহীদ ও মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।










