জেলা পুলিশের উদ্যোগে বদলে গেলো নগরীর চিত্র

প্রেসবাংলা ২৪. কম: রমজানে আর যানজট নয়’-নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপারের এমন বক্তব্যের পরের দিন বদলে গেছে চিত্র । নগরীর প্রায় সবগুলো সড়কে ট্রাফিক পুলিশ ও সদস্যদের কঠোর অবস্থানে যানজটের দেখা মেলেনি। একদিনের ব্যবধানে সড়কগুলোতে ফিরেছে শৃঙ্খলাও।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে নগরীর কয়েকটি সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তাঁদের মতে, পুলিশ পবিত্র রমজান মাসে এই উদ্যোগ না নিলে সীমাহীন ভোগান্তির শিকার হতো সাধারণ মানুষ।
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সিয়াম সাধনার মাস রমজানে যাত্রীদের বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে। এই সময়ে সঠিক সময়ে যাতায়াত ও গন্তব্যে পৌছানো নিশ্চিত করার জন্য কাজ করবে পুলিশ। তবে সারা বছরই সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ।











