আলীরটেক কিশোর সংঘের উদ্যোগে ব্যাটমিন্টন খেলা অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম: আলীরটেক কিশোর সংঘের উদ্যোগে ব্যাটমিন্টন ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আলীরটেক ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনের সঙ্গে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এ সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে তরুন সমাজকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করার আহবান জানান। তিনি বলেন, তরুনরা খেলায় মনোযোগী থাকলে গ্রাম সুন্দর শৃঙ্খল থাকবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করার প্রথম হাতিয়ার হচ্ছে খেলাধুলা।

তিনি আলীরটেকে খেলার মাঠ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আলীরটেকের চেয়ারম্যান জাকির হোসেন আমার বড়ভাই। তিনি তরুন সমাজকে অনেক বেশি ভালোবাসেন। তিনি কথা দিয়েছেন যেহুতু এলাকায় খেলার মাঠ নেই, মাঠের ব্যবস্থা করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ১নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন বলেছেন, নতুন প্রজন্মই আগামীর ভবিষ্যৎ। তাদের সুন্দর ভবিষ্যতের জন্য মাদক থেকে দুরে রাখতে হবে। আর তার জন্যই খেলাধুলা অবশ্যক। আমার জানা মতে আলীরটেকে বর্তমানে কোন মাদক সেবী বা ব্যবসায়ী নেই। তারপরও যদি কোন মাদক ব্যবসায়ী থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিবো।

আলীরটেক ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মতিন’র সভাপতিত্বে ও মাহাবুব রহমানের পরিচালনায় এ সময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়নের নব নির্বাচিত ১নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল হোসেন, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিন রাজু, ইয়াসিন, কুড়েরপাড় শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলী আকবর, ব্যবসায়ী নাজির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যাটমিন্টন খেলার আয়োজনে ছিলেন: জুয়েল, সাদ্দাম, অনিক, হোসাইন সানী, মো: মাহিদ, সাজ্জাদ, শিহাব।