নৌকার বিজয়ের লক্ষ্যে যুবলীগের মতবিনিময়

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী’র পক্ষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশক্রমে ২৭ টি ওয়ার্ডের প্রতিনিধি ও সমন্বয়দের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি বাধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শুভ্রত পাল।

প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব এ্যাড. জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আবদুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আজম এমপি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, সাংগঠনিক সম্পাদক ড.রেজাউল করিম, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক সামসুল আলম অনিক, ক্রীড়া সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, উপ তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক এনআই আহমেদ সৈকত। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ এর সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর সহ সভাপতি সোহরাব হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান সহ শতশত নেতাকর্মী ।