ফতুল্লার ধর্মগঞ্জে ট্রলার ডুবি

ফতুল্লার ধর্মগঞ্জে ট্রলার ডুবি

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বুধবার (৫ জানুয়ারি) সকালে ধলেশ্বরী নদীর ওপারে কেরানীগঞ্জ যাওয়ার পথে লঞ্চের ধাক্কায় এই ঘটনা ঘটে।

এতে কমপক্ষে ১০ থেকে ১৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জনিয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।

এ সংবাদ লিখা পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি।