আড়াইহাজারে পৃথক দুর্ঘটনায় ২ লাশ

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনার ২ জন নিহত হয়েছে।নিহতরা হলেন- আবু তালেব (৩৪) ও অজ্ঞাত মহিলা (৪৫)। সোমবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী ও ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামে এই ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, রাত ১০ টার দিকে ঢাকা-আড়াইহাজার সড়কে মারুয়াদী এলাকায় অজ্ঞাত নামা এক মহিলা সড়ক দূর্ঘটনায় নিহত হয়। তার পরিচয় পাওয়া যায়নি। রাত দেড়টার দিকে আবু তালেব উপজেলার শ্রীনিবাসদী থেকে বিয়ের দাওয়াত শেষে হোন্ডা দিয়ে বাড়ি ফেরার পথে বগাদী সিডি মার্কেটের সামনে এলে একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, মহিলার লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও আবু তালেবের লাশ তার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।