তৈমুরের কাছে চাঁদা দাবী

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলমের কাছে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা বরাবর শনিবার (১ জানুয়ারি) রাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। পুলিশ অভিযোগটি গ্রহণ করলেও সেটিকে জিডি বা মামলা হিসেবে নথিভুক্ত করেনি।
লিখিত অভিযোগে তৈমূর আলম উল্লেখ করেন ,গত কয়েকদিন যাবৎ একটি বিশেষ গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) লোক পরিচয় দিয়ে ০১৬১৮-৭৪৪১১১ নম্বর থেকে তার ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করছে।
তৈমূর আলম বলেন, বিষয়টি বিব্রতকর। তাই লিখিত ভাবে পুলিশকে ঘটনাটি অবহিত করে রেখেছি।
সদর মডেল থানার ওসি শাহজামান বলেন, আমরা তদন্ত করে দেখছি। সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করবো।











