আলীরটেক যুব সংঘের নতুন ভবনের উদ্বোধন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক যুব সংঘের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ৩১ ডিসম্বের) সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্যমে ভবনের উদ্বোধন করা হয়।

আলীরটেক যুব সংঘের সভাপতি শাহজালারের সভাপতিত্বে ও এসটি আলমগীরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ হোসেন সরকার, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাবুদ্দিন মাতবর, সাবেক মেম্বার আব্দুল মতিন, সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক ওমর ফারুক,যুবলীগ নেতা এসবি শাহীন, ১নং ওয়ার্ডের মেম্বান জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল হোসেন, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিন রাজু সহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন, সন্ত্রাস ও ভূমিদূষ্য মুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আলীরটেকে কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ভূমিদূষ্যদের স্থান হবে না। যদি কেউ মনে করেন আপনারা এলাকায় থেকে অপকর্ম করবেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আলীরটেক বাসীকে নিয়ে আমার যুদ্ধ হবে।

এর আগে আলীরটেক ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ করা হয়।