তৈমূর আলম খন্দকার লেবাস পাল্টে নির্বাচনে এসেছে

তৈমূর লেবাস পাল্টে নির্বাচনে এসেছে : নিখিল

প্রেসবাংলা ২৪. কম: কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। আসন্ন সিটি নির্বাচনকে ইস্যূ করে ষড়যন্ত্র করতে চাচ্ছে একদল মানুষ। তৈমূর আলম খন্দকার লেবাস পাল্টে নির্বাচনে এসেছে। যারা বধির ব্যক্তির টাকা আত্মসাত করে তাকে নারায়ণগঞ্জের মানুষ জনপ্রতিনিধি হিসাবে দেখতে চায় না।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করতে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

নিখিল আরও বলেন, যদি কোন কারনে নৌকা হেরে যায় হেরে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং নৌকার পক্ষ নিয়ে কাজ করতে হবে। যুবলীগের নেতারা যারাই নৌকার পক্ষে কাজ করবেন তারাই ওয়ার্ড কমিটিতে স্থান পাবেন যারা কাজ করবেন না তারা মেম্বারও হতে পারবেন না।

তিনি আরও বলেন, এখন থেকে নারায়ণগঞ্জে আসা হবে। আমরা পথসভা করবো। তৈমূরের কিচ্ছাকাহিনী তুলে ধরবো। আমাদের সভাপতিও আসবেন।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনুর সভাপতিত্বে এ সময়ে  আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাবেল, মোয়াজ্জেম হোসেন, শাহাদাত তসলিম, যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল, সহ-সভাপতি আব্দুল কাদির, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহম্মদ রেজা উজ্জাল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয় সহ আরও অনেকে।