নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রিয়াদের গণসংযোগ

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকাসমূহে গণসংযোগ চালিয়েছেন কাউন্সিলর প্রার্থী রিয়াদ হাসান।
এসময় তিনি নাসিক ১৬ নং ওয়ার্ড এর সাধারণ ভোটার দের কাছে দোয়া প্রার্থনা করেন।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নাসিক ১৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান। এসময় ওয়ার্ডবাসীও তাকে জয়যুক্ত করবার আশ্বাস দেয়।
নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ রিয়াদ হাসান এর বাবা,বাংলাদেশ লবন মেল মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন শুক্কুর, তার চাচা নাসিক সাবেক প্যানেল মেয়র -১ আলহাজ্ব ওবায়দুল্লাহ সহ ১৬নং ওয়ার্ড এর স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও ভোটার বৃন্দরা।











