নাসিক নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

নাসিক নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা আর দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচন কমিশনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে এ ঘোষণা করা হয়।

তবে স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদ ও কামরুল ইসলাম বাবুর মনোনয়ন অবৈধ ঘোষনা করেন নির্বাচন কমিশন। তাদের দুজনেরই দাখিলকৃত ৩০০ ভোটার তালিকায় গরমিল পাওয়া গেছে। এ কারণে তাদের মনোনয়ন প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, দুজনের প্রার্থিতায় ভুল তথ্য দেওয়া ও ঋণ খেলাপি থাকায় বাতিল করা হয়। বাকিদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। যারা বৈধ হননি তারা চাইলে আপিল করতে পারবেন।