প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২১, ৫:৪৯ অপরাহ্ণ
নাসিক নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা আর দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচন কমিশনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে এ ঘোষণা করা হয়।
এ দিন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি. মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মেয়র প্রার্থী এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিন ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. রাশেদ ফেরদৌসের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।
তবে স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদ ও কামরুল ইসলাম বাবুর মনোনয়ন অবৈধ ঘোষনা করেন নির্বাচন কমিশন। তাদের দুজনেরই দাখিলকৃত ৩০০ ভোটার তালিকায় গরমিল পাওয়া গেছে। এ কারণে তাদের মনোনয়ন প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, দুজনের প্রার্থিতায় ভুল তথ্য দেওয়া ও ঋণ খেলাপি থাকায় বাতিল করা হয়। বাকিদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। যারা বৈধ হননি তারা চাইলে আপিল করতে পারবেন।
Copyright © 2026 pressbangla. All rights reserved.