নির্বাচিত হলে যা করবেন মেম্বার প্রার্থী রবিউল

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহন করেছেন রবিউল আউয়াল। যার নির্বাচনি প্রতীক টিউবওয়েল। তিনি নির্বাচিত হলে ৭নং ওয়ার্ডকে সুন্দর এবং পরিবেশ বান্ধব মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলবেন বলে জানিয়েছে।

তিনি ভোটারদের এক বার্তায় জানান,  আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি ৭নং ওয়ার্ড বাসী কে ডিজিটাল ও রোল মডেল হিসেবে তৈরি করা। মাদক মুক্ত ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। সন্ত্রাস, চাঁদাবাজি টেন্ডারবাজি ও দখলদার বন্ধের জন্য সর্বোচ্চ চেষ্টা করা। ৭নং ওয়ার্ডকে বাল্য বিবাহ ও ইভটিজিং থেকে মুক্ত করা এবং যৌতুক নির্মূল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। গরিব,দুস্থ ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা,বয়ষ্ক ভাতা,মাতৃকালীন ভাতা সঠিক সময় সঠিক ভাবে প্রদান করা।  ৭নং ওয়ার্ড এর বিভিন্ন অলিগলিতে রাস্তা পাকা ও আর সি. সি করা।৭নং ওয়ার্ড এর বিচার বিভাগ কে আর শক্তিশালী করা শুধু তাই নয় সাধারণ জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করা। মাদক সেবন ও বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য ও অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশ এর জন্য খেলা ধুলার কোন বিকল্প নেই। তাই ক্রিকেট,কাবাডি,হাডুডু ও ফুটবল খেলা সহ বিভিন্ন দেশীয় খেলার ক্রীড়া প্রতিযোগিতা বেশি বেশি আয়োজন করার চেষ্টা করব।

তিনি আরও জানান, আমি এটা বলতে চাই যে কায়েমপুর ৭নং ওয়ার্ড কে একটা পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই যা বর্তমান সরকারের ডিজিটাল ও রোল মডেল এর সহায়ক। তাই আমি এটাই বলব যে দেখে শুনে আপনার যোগ্য মানুষটিকে মূল্যবান ভোটটি প্রদান করে নির্বাচিত করুন। ভোট আপনার পবিত্র আমানত, এমন লোককে নির্বাচিত করবেন না, যে আপনার এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থাকবে না। যার দ্বারা এলাকার উন্নয়ন হবে না।আপনার প্রয়োজনে তাকে পাশে পাবেন না।