নারায়ণগঞ্জের শ্রম দপ্তরের নবনির্মিত ভবন উদ্বোধন

প্রেসবাংলা ২৪. কম: শিল্প ও বাণিজ্যনগরী নারায়ণগঞ্জে দীর্ঘদিনের প্রত্যাশিত বিভাগীয় শ্রম দপ্তরের নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া বালুর মাঠ এলাকায় ১৮ শতাংশ জমির উপর প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে পাঁচ তলাবিশিষ্ট এই ভবনটি নির্মান করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের আওতাধিন শ্রম অধিদপ্তরের আয়োজনে সারাদেশে ৬টি অফিস পুন:নির্মান ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় বুধবার (৮ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিভাগীয় শ্রম দপ্তর নারায়ণগঞ্জ এর পরিচালক মো: খোরশেদুল হক ভুইয়া জানান, জেলার সাড়ে তিন হাজার শিল্প কারখানায় প্রায় বাইশ লক্ষ শ্রমিক কর্মরত আছেন। শ্রমজীবি মানুষদের সকল প্রকার অধিকার আদায়ে এই প্রতিষ্ঠান সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পরিচালক ও সহকারি পরিচালকসহ ২৪ জন কর্মকর্তা-কর্মচারি এই দপ্তরে কর্মরত আছেন।











