বেয়াইয়ের ভালোবাসায় সিক্ত জাকির চেয়ারম্যান

প্রেসবাংলা ২৪. কম: আলীরটেক ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন বিপুল ভোটে জয় লাভ করায় ফুল এবং ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানিয়েছেন কচুয়া উপজেলা কমিনিউটি পুলিশিং কমিটির সভাপতি, যুদ্ধ কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ পাঠান।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে জাকির হোসেনের নিজ বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

পালাখাল সালেহীয়া আলীম মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ পাঠান জাকির হোসেনের বড় মেয়ের শশুর (বেয়াই) হন সম্পর্কে।

এ সময় অনুভূতি ব্যক্ত করে রশিদ পাঠান আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনের উদ্দেশ্যে বলেন, বিজয়ের এই মাসে আপনার হাতে আমাদের স্মৃতিসৌধ, মানচিত্র এবং পতাকা তুলে দিলাম। যা আমরা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে অর্জন করেছি। যোগ্য মানুষকে বেছে নেওয়ায় উনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ জনাব এ কে এম শামীম ওসমান, ৫ আসনের সাংসদ জনাব এ কে এম সেলিম ওসমান এবং আলীরটেক বাসীকে ধন্যবাদ জানান।

জাকির হোসেন জানান, উনি এবার আলীরটেক ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে সাজাতে চান। আগামী ৫ বছর হবে আলীরটেকের উন্নয়নের বছর। দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স। এ সময় তার পরিবারের অনান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।