ডিক্রীরচর সরদার বাড়ির আয়োজনে জাকির চেয়ারম্যানকে সংবর্ধনা

প্রেসবাংলা ২৪. কম: ডিক্রীরচর সরদার বাড়ির আয়োজনে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন ও ইউনিয়নের নির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ডিক্রীরচর খুশবো কমিউনিটি সেন্টারে তাদের সংবর্ধনা দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলীরটেক ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন বলেন,

এ সময়ে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছি। আপনারা আমায় ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামী ৫বছর আলীরটেক হবে উন্নয়নের বছর। নারায়ণগঞ্জ যদিও ধণী জেলা কিন্তু সেই ধণী জেলার আলীরটেক ইউনিয়নটিতে তেমন কোন উন্নয়ন হয়নি বিগত দিনে। আপনাদের পাশে নিয়েই আমি উন্নয়ন করে যেতে চাই।

তিনি মাদক, সন্ত্রাস ও ভূমিদূষ্য মুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আলীরটেকে কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ভূমিদূষ্যদের স্থান হবে না। যদি কেউ মনে করেন আপনারা এলাকায় থেকে অপকর্ম করবেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আলীরটেক বাসীকে নিয়ে আমার যুদ্ধ হবে।

অনুষ্ঠানে একেএম রকিব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও সরদার সালাউদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন একেএম শফিউদ্দিন মিন্টু। আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক জয়নাল আবেদীন, আইডিয়াল ফাইবার ইন্ডাস্টির এমডি আলহাজ্ব আনোয়ার হোসেন, মুক্তারকান্দি পঞ্চায়েত প্রধান জয়নাল আবেদীন, মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. শহিদুল্লাহ, সদর থানা যুবলীগের সাধারণ সস্পাদক সালেহ আহমেদ খোকন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, আমজাদ হোসেন খোকন, সরদার গিয়াস উদ্দিন, সরদান সাহাবুদ্দিন, সরদার মাসুদ, সরদার মুজিবর, সরদার রহিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময়ে ১নং ওয়ার্ডের মেম্বান জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল হোসেন, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিন রাজু, ১, ২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার আকলিমা, ৪, ৫ ও ৬ ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার কহিনুর বেগম, ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা মেম্বার রোমানা বেগমকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।