আলীরটেকে জাকির চেয়ারম্যানসহ নির্বাচিত মেম্বারদের নাগরিক সংবর্ধনা

প্রেসবাংলা ২৪. কম: সদ্য নির্বাচিত আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সহ ইউনিয়নের নব নির্বাচিত মেম্বাদের নাগরিক সংবর্ধনা দিয়েছেন আলীরটেক গ্রামবাসী ও জামিয়া মোহাম্মাদিয়া নূরীয়া মাদ্রাসা কমিটি।

শনিবার (২৭ নভেম্বর) বিকালে আলীরটেক জামিয়া মোহাম্মাদিয়া নূরীয়া মাদ্রাসা ময়দানে তাদের নাগরিক সংবর্ধনা দেয়া হয়।

আলীরটেক গ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি সৈয়দ হোসেন সরকারের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, সমাজ সেবক জয়নাল আবেদীন, জামিয়া মোহাম্মাদিয়া নূরীয়া আলীরটেক মাদ্রাসা মোহতামিম মাওলানা আতাউল হক সরকার, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, সহ-সভাপতি এসটি আলমগীর, শাহীন সরকার, যুবলীগ নেতা এসবি শাহীন, ১নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নং ওয়ার্ডে মেম্বার সোহেল, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ডের মেম্বার ফিরোজ মিয়া, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহীন রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময়ে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছি। আপনারা আমায় ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামী ৫বছর আলীরটেক হবে উন্নয়নের বছর। নারায়ণগঞ্জ যদিও ধণী জেলা কিন্তু সেই ধণী জেলার আলীরটেক ইউনিয়নটিতে তেমন কোন উন্নয়ন হয়নি বিগত দিনে। আপনাদের পাশে নিয়েই আমি উন্নয়ন করে যেতে চাই।

তিনি মাদক, সন্ত্রাস ও ভূমিদূষ্য মুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আলীরটেকে কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ভূমিদূষ্যদের স্থান হবে না। যদি কেউ মনে করেন আপনারা এলাকায় থেকে অপকর্ম করবেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আলীরটেক বাসীকে নিয়ে আমার যুদ্ধ হবে।

এ সময়ে মাদ্রাসা কমিটি ও গ্রামবাসীর পক্ষ থেকে নব নির্বাচিতদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।