মাসদাইরে পরিবারের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহনন

প্রেসবাংলা ২৪. কম: ফতুল্লায় পরিবারের সঙ্গে অভিমান করে মামুন (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ নভেম্বর) সকালে দক্ষিন মাসদাইর ঘোষের বাগ এলাকায় নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহত মামুন ঐ এলাকার ফজল চান মিয়ার ছেলে।
এ ঘটনায় পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে নগরীর ১০০ শয্যা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, এর আগেও বেশ কয়েকবার মামুন আত্মহত্যার চেষ্ঠা চালিয়েছেন। বিভিন্ন সময় পরিবারের সঙ্গে খাপার আচরণ করতেন। আগেও আত্মহত্যার চেষ্ঠা চালালে আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন। তিনি মানুষিকভাবে অসুস্থ ছিলো বলে জানা যায়। ঘটনার দিন মায়ের সঙ্গে বাক-বিতন্ডকতা হয়। এ অভিমান থেকেই আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রওশন ফেরদৌস জানান, খরব পেয়ে আমরা লাশের সুরত হাল করেছি। এ ঘটনা তদন্ত সাপেক্ষে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।











