প্রয়াত আইনজীবীর স্মরনে দোয়া

প্রেসবাংলা ২৪. কম: সদ্য প্রয়াত জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট. মুহাম্মদ রেজাউল ইসলাম স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বার ভবনে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মুহাম্মদ মহসীন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জিপি অ্যাড. মেরিনা বেগম, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাড. বিদ্যুত কুমার সাহা, সিনিয়র আইনজীবী অ্যাড. মাসুদ উর রউফ, অ্যাড. তমিজ উদ্দিন, অ্যাড. সেলিনা ইয়াসমিন, অ্যাড. জাকির হোসেন প্রমুখ।
এসময় মুহাম্মদ রেজাউল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আইনজীবীরা। বক্তব্য শেষে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।











