আলমগীরকে চায় ৭নং ওয়ার্ডবাসী

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড নির্বাচনে মেম্বার পদে, তরুন সমাজ সেবক মো. আলমগীরকে মেম্বার হিসেবে দেখতে চায় উন্নয়ন প্রত্যাশি ও শান্তিকামী মানুষ।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত করতে সৎ নির্ভিক মোঃ আলমগীর চায় এলাকাবাসী। যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি ভোটারদের পূর্ণ সমর্থন পাচ্ছেন।

নির্বাচন প্রসঙ্গে এ প্রতিবেকের সাথে একান্ত সাক্ষাৎকারে ৭নং ওয়ার্ডবাসীর প্রিয়মুখ গরীব দু:খি মানুষের পরম বন্ধু মোঃ আলমগীর বলেন, এলাকাবাসীর পূর্ণ সমর্থন এবং তাদের যে প্রত্যাশা তা পুরণের লক্ষ্যেই তাদের মনোনীত প্রার্থী হিসেবে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।আমাকে যদি তারা বিজয়ী করেন তাহলে আমি তাদের জনপ্রতিনিধি হিসেবে নয় আমি তাদের সন্তান হয়ে এলাকাবাসীর সুখেদুখে পাশে থাকার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে এলাকার মুরুব্বিদের সঙ্গে নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি ৭ নং ওয়ার্ডবাসীর নিকট ভোট ও দোয়া প্রার্থনা করছি।