তালা প্রতীকে এগিয়ে বাদশা মিয়া

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাশিপুর ৩নং ওয়ার্ডে তালা প্রতিকে মেম্বার প্রার্থী বাদশা মিয়া এগিয়ে রয়েছে জনসর্মথনে। শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই প্রার্থী। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট কামনা করছেন তিনি।
বাদশা মিয়া এক সাক্ষাতকারে জানান, কাশিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তালা প্রতিকে নির্বাচন করছি। জনগনের প্রত্যাশা পূরনের লক্ষ্যেই আমি নির্বাচিত হতে চাই। ভোটারদের থেকেও ব্যাপক সাড়া পাচ্ছি।
তিনি আরও বলেন, কাশিপুরের উন্নয়নের রূপকার এম সাইফউল্লাহ বাদলের হাত ধরেই কাশিপুর আজ অনেক উন্নত। সেই উন্নয়নের অগ্রযাত্রায় নিজেকে শরিক করতেই আমি নির্বাচনে। আগামী ১১ নভেম্বর তালা প্রতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সাধারণ মানুষের সেবার করার সুযোগ চান তিনি।
বাদশা মিয়া সাবেক মেম্বার ইউনুস মিয়ার ছোট ভাই। বর্তমানে ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।











