আতাউর রহমানের তাক লাগানো শো-ডাউন

প্রেসবাংলা ২৪. কম:
বক্তাবলী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আতাউর রহমান ফুটবল প্রতীক নিয়ে বিশাল শো-ডাউন করেছেন।
সোমবার (৮ নভেম্বর) বিকাল ৩ টায় ৮ নং ওয়ার্ডে ম বিভিন্ন সড়ক পাড়া মহল্লা প্রদক্ষিন করে গনসংযোগ করেন এবং তাহার নির্বাচনী ক্যাম্পে এসে শেষ হয়।
আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার হয়ে ৮নং ওয়ার্ডের জনগণের সেবা করতে চান আতাউর রহমান।
৮ নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বললে জানা যায়, ৮নং ওয়ার্ডের প্রার্থী আতাউর রহমান একজন সৎ ব্যক্তি। সাধারণ মানুষের যে কোন বিপদে তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করে থাকেন।
গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











