ওমর ফারুকের গণসংযোগ জনস্রোতে পরিণত

প্রেসবাংলা ২৪. কম : বক্তাবলী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ ওমর ফারুকের গনসংযোগ জনস্রোতে পরিনত হয়েছে। বিশাল শো-ডাউন করে জনগনের মনে নির্বাচনী ঝড় তুলে দিয়েছেন।
সোমবার (৮ নভেম্বর) বিকাল ৩ টায় ৪ নং ওয়ার্ডের রাজাপুর চৌরাস্তা হইতে বিভিন্ন সড়ক পাড়া মহল্লা ও গঙানগর সহ প্রদক্ষিন করে গনসংযোগ করেন এবং চৌরাস্তায় তাহার নির্বাচনী ক্যাম্পে এসে শেষ হয়।
গনসংযোগে এলাকাবাসীর উপস্থিত ছিলো চোখে পড়ার মতো। ১ম বারের সফল মেম্বার ওমর ফারুকের পক্ষে ৪নং ওয়ার্ডে গনজোয়াড়ের সৃষ্টি হয়।
মেম্বার প্রার্থী মোঃ ওমর ফারুক এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বিগত দিনে এলাকাবাসীর সুখে দুঃখে আমি ছিলাম। আগামীতেও থাকবো। এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী ১১ নভেম্বর ফুটবল মার্কায় ভোট দিয়ে পুনরায় এলাকাবাসীর সেবার করার সুযোগ চেয়েছেন তিনি। আরও বলেন, আমি ৪নং ওয়ার্ডের জনগনের ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হয়ে আমি আমার ৪নং ওয়ার্ডের জনগণের উন্নয়নে কাজ করে যাবো।











