সারোয়ার আজীবন বেঁচে থাকবেন : এম এ রশিদ

প্রেসবাংলা ২৪. কম: বন্দর উপজেলার চেয়ারম্যান এমএ রশিদ বলেছেন, গোলাম সারোয়ার এমন একজন নেতা ছিলেন যার কথা বলে শেষ করা যাবে না। আমি সবার কাছে তার জন্য দোয়া চাই। তিনি তার কাজের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন।

শুক্রবার (৫ নভেম্বর) ২২ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রয়াত আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা দোয়া মিলাদ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। যেখানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান আলোচক ছিলেন মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফরিদা আক্তার, নগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, মহানগর আওয়ামী লীগের সদস্য জালাল উদ্দিন জালু, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু।

সেচ্ছাসেবক লীগ নেতা মুজাহিদ সরকার জনির সভাপতিত্বে ও আব্দুল খালেক সঞ্চালনায় ও রাকিবুল হাসান রাকিব সার্বিক তত্ত্বাবধায়নে এ সময়ে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মানিক শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, দপ্তর সম্পাদক ইমরানুর রশীদ, সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, সহ আইন বিষয়ক সম্পাদক সজীব মোল্লা, কার্যকরী সদস্য জসিম খন্দকার, সুমন, নাদিম, সোহাগ, বাবুল দেওয়ান, আফসার, ১০ নং ওয়ার্ডের আতিফ আসলাম, ১২ নং ওয়ার্ডের সাগর, শাকিল, বাপ্পী, আরিফ, জাহাঙ্গীর, চন্দন, ২০ নং ওয়ার্ডের আব্দুল খালেক, চান্দু সুমন, ফতুল্লার নোমান আহমেদ অর্ক, ২৩ নং ওয়ার্ডের পিয়াস কবির মৃধা, শাওন, সিজার, ২৪ নং ওয়ার্ডের পাপ্পু, মোমেন, সাজিদ, ২৫ নং ওয়ার্ডের সোহেল, সাউদ, সবুজ, পিন্টু, আয়োজনে ছিলেন মুজাহিদ সরকার জনি, আব্দুল খালেক, রাকিব, আরমান, পাপ্পু, ইউনুছ গাজী, মকবুল, নাজনা আক্তার, নীলাচল প্রমুখ।।