জাকিরের উপস্থিতিতে ছুটে আসে সর্বস্তরের মানুষ

প্রেসবাংলা ২৪. কম: গ্রামের পর গ্রাম হেঁটে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাচ্ছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন। কেউ কেউ দীর্ঘদিন পর একনজর দেখতে ছুটে আসছেন তার কাছে। বলছেন বিগত দিনের নানা সমস্যার কথা, সমস্যায় জর্জরিত ব্যক্তিদের সমাধানের আশ্বাস দিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) প্রতিদিনের ন্যায় দুপুরের পর গণসংযোগে বের হন তিনি। এদিন আলীরটেক ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের চর আলীরটেক, মাঝের চর, গঞ্জকুমার সহ একাধিক এলাকায় মানুষের ঘরে ঘরে ভোট চান তিনি।

সাধারণ মানুষদের মধ্যে কেউ কেউ বলছে, ২০১১ সালের নির্বাচনের পর আপনি আলীরটেক ইউনিয়নে ২৬ টি নতুন সড়ক করেছিলেন, সেই সড়ক এখনও একই অবস্থা আছে, উন্নয়নের ছোয়া লাগানো হয়নি। তিনি আশ্বস্থ করেন, আগামীতে ঐসকল সড়কের উন্নয়ন হবে।

চর আলীরটেক এলাকায় খাবার পানির সমস্যার কথা জানিয়ে একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এই এলাকায় খাবার পানির অনেক সমস্যা। বিগত দিনে অনেকবার আবেদন করেও একটি সরকারী পানির কল পাইনি। সঙ্গে সঙ্গে জাকির হোসেন বলেন, খাবার পানির জন্য আমি নিজেই অনেক এলাকায় কল দিয়েছি। এটার জন্য সরকারী বরাদ্দের প্রয়োজন নেই। আমি আমার নিজস্ব অর্থায়নে কলের ব্যবস্থা করবো।

এ সময়ে গঞ্জকুমারিয়া এলাকায় আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের উদ্দেশ্যে জাকির হোসেন বলেন, উন্নয়নের মার্কা নৌকা। বাংলাদেশ আজ উন্নত রাস্ট্রে পরিনত হয়েছে শেখ হাসিনার হাত ধরেই। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ১১ নভেম্বর নৌকা মার্কায় ভোট দিবেন।

তিনি আরও বলেন, আলীরটেকে অনেক জায়গা এখনো উন্নয়নের ছোয়া লাগেনি। আমি নির্বাচন করছি সাধারণ মানুষের প্রত্যাশা পূরনের লক্ষ্যে। নির্বাচিত হয়ে ২০১১ সালের মতো আবারও আলীরটেককে সুন্দরভাবে সজ্জিত করবো।

গনসংযোগে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, সমাজ সেবক জয়নাল হোসেন, মুক্তারকান্দি আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. শহিদুল্লাহ, নাজির হোসেন, নাসির মাতবর, গঞ্জকুমার এলাকার গনি মেম্বার, শাহীন গাজী, আব্দুর রহমান, হযরত আলী মন্ডল, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শহীদুল্লাহ, আওয়ামী লীগ নেতা আলীনূর মোল্লা, হাজী শরীফ হোসেন, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, ১নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম শাহীন, নাসির হোসেন, ওসমান গনি, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।