গোলাম সারোয়ারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী, দোয়ায় অংশগ্রহনের অনুরোধ পরিবারের

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মো: গোলাম সারোয়ারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী শনিবার (৩০ অক্টোবর)।
এ উপলক্ষে তার পরিবারের পক্ষ হতে উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই দোয়া মাহফিলে সকলকে অংশগ্রহন করে গোলাম সারোয়ারের আত্মার মাগফেরাত কামনা করার আহবান জানিয়েছেন তার পরিবার
উল্লেখ্য, বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এক সময়ের তুখোড় নেতা গোলাম সারোয়ার ২০১৫ সালের সালের ৩০ অক্টোবর ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছাত্র সারোয়ার নারায়ণগঞ্জ বারএকাডেমী স্কুল থেকে ইংরেজীতে রেকর্ড নাম্বার পেয়ে তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকার নটরডেম কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন। পরে তিনি তোলারাম কলেজ থেকে স্নাতক পাশ করেন। তোলারাম কলেজে পড়ার সময় থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন।
নব্বই দশকে শহর যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে সক্রিয় ছিলেন রাজনীতির মাঠে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই রাজনীতি থেকে এক প্রকার নির্বাসিতই ছিলেন সারোয়ার। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারোয়ার দেশে ফিরে আসলেও শারিরীক অসুস্থ্যতার কারণে রাজনীতিতে সক্রিয় হননি। এর মধ্যে সারোয়ার মস্তিস্ক, কিডনী রোগে ভুগছিলেন।











