পরিবর্তনের হাওয়া নিয়ে মোরগ প্রতীকে মহসিন

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. মহসিন মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে করছেন। বুধবার (২৭ অক্টোবর) সদর উপজেলায় তার প্রতীক বরাদ্দ দেয়া হয়।
৭নং ওয়ার্ডে তরুন সমাজ সেবক মহসিন প্রার্থী হওয়ায় এলাকার পরিবর্তনের হওয়া বইতে শুরু করেছে। ভোটারদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
তিনি জানান, জনগনকে সেবার করার উদ্দেশ্য নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহন করেছি। আগামী ১১ নভেম্বর বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনগনের সেবক হিসাবে নিজেকে উৎসর্গ করবো। আমি ৭নং ওয়ার্ডের ভোটাদের প্রচুর সমর্থন পেয়েছি, সাধারণ মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়েই নির্বাচন করছি।
তিনি আরও জানান, আমি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের স্বার্থে নিরলস পরিশ্রম করে যাবো। মাদক এবং সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই সকলের সহযোগীতা চাই।











