মুসলিমনগরে প্রকাশ্যে দিবালোকে খুন

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর নয়াবাজারে দিনে দুপুরে প্রকাশ্যে সুজন ফকির(৪২) নামের একজনকে খুন করেছে দূবৃত্তরা।

শনিবার(১৬অক্টোবর) মুসলিমনগর নয়াবাজার সোহেলের দোকানের সামনে এই ঘটনা ঘটে। নিহত সুজন ফকির রামাগাড়ি, গুরুদাসপুর, নাটোরের আমজাদ হোসেন টগরের পূত্র। সে পরিবার নিয়ে নবীনগরের শাহ্আলমের বাড়ির ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিশুকে করে ৪ জন যাওয়ার পথে পিছন থেকে সাথে থাকা তিনজন ড্রাইভারের পাশে বসা সুজনকে গলায় ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। নিহতের পরিবার জানায়, সুজন গার্মেন্টসে চাকুরি করত কিন্তু তিনদিন ধরে সে মিশুক চালাতো। তবে ঘটনার দিন সে মিশুক নিয়ে বের হয়নি, সকাল ৭:৩০ মিনিটে একটি ফোন পেয়ে বের হয়। তার কিছুক্ষণ পর তারা জানতে পারে তাকে হত্যা করা হয়েছে।

এদিকে পাশে থাকা এক সিসি টিভি ফুটেজে দেখা যায় , চারজন একটি মিশুকে করে আসে তার কিছুক্ষণ পরই তিনজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, প্রাথমিক ভাবে খুনের ঘটনাটি পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে। তবে দ্রুত আসামীদের সনাক্ত করে ব্যাবস্থা নেয়া হবে।