মতি আউট, নৌকার মাঝি জাকির

প্রেসবাংলা ২৪.কম:
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটকীয়তার মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রতীক (নৌকা) পেয়েছেন সাবেক সফল চেয়ারম্যান জাকির হোসেন।
এর আগে গত সাপ্তাহে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। যেখানে আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মতিউর রহমানের নাম আসায় স্থাণীয়ভাবে সমালোচনার ঝড় উঠে।
তার পরপরই ১৩ অক্টোবর যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্কিত কেউ মনোনয়ন পেলে তা সংশোধনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। তিনি বলেছিলেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে বিতর্কিত কোনো ব্যক্তি নমিনেশন পেলে সে ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ পাওয়া মাত্রই খতিয়ে দেখছি। প্রয়োজনবোধে সংশোধনের উদ্যোগ নিয়েছি। সেই সংশোধন তালিকায় আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর বির্তকিত কর্মকান্ডের অভিযোগ পেয়েই তার মনোনয়ন বাতিল করে নতুন প্রার্থীর নাম ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
জানা যায়, আলীরটেক ইউনিয়নে ২০১১ সালে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন জাকির হোসেন। তারপর ৫বছর জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে এলাকার প্রচুর উন্নয়ন করেন। পরবর্তীতে ২০১৬ সালে স্থাণীয় প্রভাবশালী মহলের আর্শিবাদে জাকিরকে সড়িয়ে বিনাভোটে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচিত হয় মতি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত না থেকেও পুনরায় ২০২১ সালে মনোনয়ন পেলে এলাকাবাসীর মাঝে ক্ষোভ শুরু হয়। অবশেষে জাকিরকে নৌকা প্রতিক দিয়ে আলীরটেক বাসীর দীর্ঘদিনের আশার প্রতিফলন ঘটাল। নৌকা প্রতিক দেয়ায় ইতিমধ্যে এলাকাবাসী ওসমান পরিবারকেও ধন্যবাদ জানান।











