মনোনয়ন জমা দিয়েছেন মহসিন খান

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করে জমা দিয়েছেন মো. মহসিন খান। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে এলাকার স্থাণীয় গন্যমাণ্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

এ সময়ে মো. মহসিন খানের সঙ্গে উপস্থিত ছিলেন মোঃ কালাই মাদবর, মোঃ আমান উল্লাহ মাদবর, সমাজ সেবক ইয়াসিন, সাইদ, মোজ্জামেল, সুমন, শফিকুল, জলিল মাদবর, সাইদুর, রিফাত প্রমুখ।

মনোনয়ন পত্র জমা শেষে তিনি বক্তাবলীর ৭নং ওয়ার্ডের সকলের দোয়া কামনা করেন। এ সময়ে তিনি বলেন, জনগনের সেবার মাধ্যমে সৃস্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এলাকাবাসীর পাশে থেকে আজীবন তাদের সেবা করতে চাই। ৭নং ওয়ার্ডের মানুষ আমাকে পূর্ন সর্মথন জানিয়েছেন এবং ভোটের মাধ্যমে তারা আমাকে তাদের ভালোবাসা প্রকাশ করবেন। আমি এলাকাবাসী দোয়া এবং সর্মথন কামনা করছি।