নারায়ণগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ডিআইজি হাবিবুর রহমান

প্রেসবাংলা ২৪. কম:  নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান।
বুধবার (১৩ অক্টোবর) রাতে তিনি কয়েকটি মন্দির পরিদর্শন করেন।

আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরন হলো বাংলাদেশ। প্রতিবছর অত্যন্ত আনন্দদায়ক ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সার্বজনিন এ দুর্গোৎসব পালন করা হয়। যখনই পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয়েছে তখনই দেব-দেবীর আগমন ঘটেছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোন ভাবে বিনষ্ট না হয় আমাদেরকে সেভাবেই এগিয়ে যেতে হবে।

আমলাপাড়া পূজা মন্ডপ এর সভাপতি প্রবির কুমার সাহার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ, আমলাপাড়া পূজা মন্ডপ এর সাধারণ সম্পাদক শ্যামল সাহা।
এর পূর্বে ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান নয়ামাটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

 

পরবর্তীতে রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন।