যাকে নৌকা দেয়া হবে তার পক্ষেই নির্বাচন করবো: আনোয়ার

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই নির্বাচন করবো। যাকে নৌকা দেয়া হবে তার পক্ষেই নির্বাচন করবো। দল যদি আগামী দিনে আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার অনুমতি দেয় তাহলে আমি সবাইকে নিয়ে নির্বাচন করবো। যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই নির্বাচন করবো।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আয়োজনে বেলুন উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বাদ আসর মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, কোষাধ্যক্ষ কামাল দেওয়ান, সহ দপ্তর সম্পাদক সানোয়ার তালুকদার, বন ও পরিবেশন সম্পাদক আক্তারুজ্জামান, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মুক্তিযোদ্ধা আইয়ূব আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, ধর্ম সম্পাদক আব্দুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক আতাউর রহমান কাজী, কার্যকরি সদষ্য আমির হোসনে, রম,জান আলী, সাখাওয়াত হোসেন সমুন, উত্তম কুমার সাহা, শামীম খাঁ, কাইয়ূম পারভেজ, জেলা যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক তাহের উদ্দিন আহম্মেদ সানি, জেলা সাবেক ছাত্রলীগ নেতা আলী হাসান সজীব, সেলিম হাসান দিনার, মোশাররফ হোসেন জনি, মহিলা লীগ নেত্রী নূরুন্নাহার সন্ধ্যা, সাবেক মহিলা কাউন্সিলর খোদেজা খানম নাসরিন।

তিনি বলেন, দল যদি এগিয়ে যায় আমরা এগিয়ে যাবো। দল যদি না থাকে দেশও বাঁচবে না আমরাও থাকবো না। একশ্রেনীর লোক আজকে বার বার শেখ হাসিনার ওপর আঘাত হানার চেষ্টা করছে। আপনারা জানেন বার বার আল্লাহর ইচ্ছায় শেখ হাসিনা বেঁচে গেলেও ষড়যন্ত্র এখনও শেষ হয় নি। হেফাজত জামাত যারা স্বাধীনতাবিরোধী চক্র, আজকে তারা ছোবল মারার চেষ্টা করছে। এই ছোবলের আঘাত থেকে আজকে শেখ হাসিনাকে রক্ষা করতে হলে সংগঠনকে শক্তিশালী করা দরকার। সংগঠন যদি শক্তিশালী না হয়, ঐক্যবদ্ধ না হয় তাহলে আমরা শেখ হাসিনাকেও বাঁচাতে পারবো না।

আনোয়ার হোসেন বলেন, আজ আমাদের চেয়ে বিরোধীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্লোগান বেশি দেয়। কারন আমরা দেখি নারায়ণগঞ্জের বিরোধী দলের সাবেক এমপিরা আজ বঙ্গবন্ধু শেখ হাসিনা বলতে পাগল হয়ে যায়। আর আমাদের তাদের চেয়ে কম স্লোগান উচ্চারণ হয় কারন তারা তো আসলে হাইব্রিড। তারা প্রতিষ্ঠিত হতে চায়। তাই সকলকে সাবধানে থাকতে হবে।’

তিনি বলেন, আজ বার বছর হয়ে গেল আমরা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আছি কিন্তু এখনও ওয়ার্ড কমিটি করতে পারি নি এটা আমাদের চরম ব্যর্থতা। আমারও ব্যর্থতা কারন যেহেতু সভাপতি সাধারণ সম্পাদক এক হতে পারে নাই সেখানে হবে কীভাবে। একেক জন যদি একেক জনের নির্দেশে চলে তাহলে কাজ হতে পারে না। তাই আমি আবারও বলছি আসেন আমরা ঐক্যবদ্ধ হই, দলকে এগিয়ে নিয়ে যাই।

তিনি আরো বলেন, শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ আছে। শেখ হাসিনা আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার না থাকলে দেশ এত এগিয়ে যেতে পারত না। শেখ হাসিনার তীক্ষ্ণ বুদ্ধি ও নেতৃত্বের কারনে দেশ আজ এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক সুনাম অর্জন করেছে।

‘শেখ হাসিনা আমাদের নেতা, আমরা কেউ নেতা না। আমরা সবাই শেখ হাসিনার কর্মী। আসুন শেখ হাসিনার কর্মী হয়ে কর্মী হিসেবে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করি। কে কী করল না করল আমাদের দেখার বিষয় না। কারন একজন ভুল করলে আরেকজনকেও ভুল করতে হবে এই কথায় আমি বিশ্বাস করি না। আমাদের নেতাকর্মীদের ধৈর্যশীল হয়ে তা পর্যবেক্ষণ করা উচিত।’