অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও চারটি চাকু জব্দ করা হয়। সোমবার (৩০ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র‌্যাব-১১।

 

রোববার (২৯ আগস্ট) রাত ১০টায় মিজমিজি পশ্চিম পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন মো. কনক (২০), মো. জুয়েল আহম্মেদ (২২), মো. শামিম হোসেন (১৯), মো. সাদ্দাম হোসেন (২১), মো. লিয়ন খান (১৮), প্রান্ত হক সৈকত, মো. হৃদয় ইসলাম (১৮) ও মো. নাহিদুল ইসলাম (১৯)।

 

র‌্যাব জানায়, গ্রেফতাররা প্রত্যেকে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। সিদ্ধিরগঞ্জ এলাকায় নিয়মিত তারা সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিলো। পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণকে ভয়-ভীতি দেখাতো তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।